দেশের নাগরিকদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি : মনসুখ মান্ডভিয়া

Aug 12, 2026

দেশের নাগরিকদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি : মনসুখ মান্ডভিয়া

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দেশজুড়ে চলছে হর ঘর তিরঙ্গা অভিযান। এরই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বুধবার সকালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের 'মাই-ভারত' স্বেচ্ছাসেবকদের সঙ্গে 'হর ঘর তিরঙ্গা' র্যালির নেতৃত্ব দেন। সাইকেল চালানোর ওপর গুরুত্বারোপ করে তিনি দেশের নাগরিকদের সুস্থতার ওপর বিশেষ জোর দেন।কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেন, "দিল্লিতে ১০০০-এরও বেশি 'মাই-ভারত' স্বেচ্ছাসেবক 'হর ঘর তিরঙ্গা' সাইকেল র্যালির মাধ্যমে দেশবাসীর কাছে সুস্থতার বার্তা পৌঁছে দিয়েছেন। কোনও দেশকে বিকশিত রাষ্ট্রে পরিণত করতে হলে নাগরিকদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি। সাইকেল চালানো সুস্থতার বার্তা দেয়, সাইকেল চালানো দূষণ সমস্যার সমাধান এবং এটি যানজট সমস্যারও একটি সমাধান।"

বিভাগ

সর্বশেষ খবর