দক্ষিণ জেলা সদর বিলোনিয়াতে পালিত হল  ৮০ তম স্বাধীনতা দিবস

Aug 15, 2026

দক্ষিণ জেলা সদর বিলোনিয়াতে পালিত হল ৮০ তম স্বাধীনতা দিবস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ জেলা সদর বিলোনিয়ায় পালিত হলো ৮০ তম স্বাধীনতা দিবস। এদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় বিলোনিয়ার ঐতিহাসিক বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে।সকাল ঠিক ৯টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রি  শুক্লাচরণ নোয়াতিয়া পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের মাধ্যমে উপস্থিত সকলের অভিবাদন গ্রহণ করেন। জাতীয় পতাকাকে সম্মান জানানোর পাশাপাশি বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি আইএস, জেলা পুলিশ সুপার শ্রী মৌরিয়া কৃষ্ণ সি আই পিএস , জেলা সভাধিপতি দীপক দত্ত , স্থানীয় বিধায়কবৃন্দ সহ জেলা ও মহকুমা স্তরের বিভিন্ন পদস্থ আধিকারিকগণ। পতাকা উত্তোলনের পর উপস্থিত সকলের উদ্দেশ্যে ভাষণ দেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন ও উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, মাঠে মহকুমার বিভিন্ন বিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শারীরিক কসরত প্রদর্শন করে। তাদের দুর্দান্ত পারফরম্যান্স উপস্থিত দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে। কুচকাওয়াজ অংশগ্রহণকারী দল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়কে পুরস্কার বিতরণ করা হয়, আয়োজনটি উপভোগ করতে সকাল থেকেই স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে পরিপূর্ণ।সার্বিক দিক থেকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই বিলোনিয়ায় শেষ হয় ৮০ তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান।