নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শনিবার শান্তির বাজার মহকুমাবাসী যথাযথ মর্যাদার সহিত ৮০ তম স্বাধীনতা দিবস উৎযাপন করেন। স্বাধীনতাদিবসে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি যান চালকদের সচেতন করলেন শান্তির বাজার আরক্ষা প্রসাশন। বর্তমান সময়ে হেলমেট ছারা বাইক চালানো ও দ্রুতগতিতে বাইক চালনোর জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেযাচ্ছে। তাই আজকে স্বাধীনতা দিবসে বাইক চালকদের হেলমেট পরিধানকরে বাইক চালানোর জন্য ও গতি নিয়ন্ত্রনকরে বাইক চালানোর জন্য পরামর্শ প্রদানকরেন শান্তির বাজার আরক্ষা প্রসাশন। সচেতনের পাশাপাশি যানচালকদের হাতে জাতীয় পতাকা তুলেদেন শান্তির বাজার আরক্ষা প্রসাশন । শান্তির বাজার আরক্ষা প্রসাশনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। বিধায়ক এই কর্মসূচীতে অংশগ্রহনকরে বাইক চালকদের হাতে জাতীয় পতাকা তুলেদেন। শান্তির বাজার আরক্ষা প্রসাশনের এই উদ্দ্যোগকে সকলে সাধুবাদ জানান। শান্তির বাজার আরক্ষাপ্রসাশনের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন শান্তির বাজার থানার এস আই সপন সেন।