স্মৃতি ক্লাবের  পুজোর থিম বীজ থেকে সৃষ্টি , সৃষ্টি থেকে সেবা

Aug 17, 2026

স্মৃতি ক্লাবের পুজোর থিম বীজ থেকে সৃষ্টি , সৃষ্টি থেকে সেবা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   অপেক্ষার আর মাত্র   কিছু দিন ,মা আসছেন। পিতৃগৃহে মা উমার আগমনকে কেন্দ্র করে দিকে দিকে চলছে প্রস্তুতি। চলছে খুঁটি পুজো আয়োজন।  খুঁটি পুজো অনুষ্ঠিত হলো রাজধানীর স্মৃতি ক্লাবে। এবছর এক অন্য ধরনের পুজোর থিম বেছে নিয়েছে রাজধানীর এই ক্লাবটি। তাদের পুজোর থিম বীজ থেকে সৃষ্টি , সৃষ্টি থেকে সেবা। এই থিম বেছে নেওয়ার পেছনে রয়েছে স্মৃতি ক্লাবের সদস্যদের প্রকৃতি প্রেম। পরিবেশ দূষণের কারণে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে গোটা বিশ্ব। এই অবস্থায় পৃথিবীকে বাঁচাতে পারে একমাত্র উদ্ভিদ। তাই দর্শনার্থীদের মধ্যে গাছ গাছালির প্রতি ভালবাসা জাগিয়ে তুলতে স্মৃতি ক্লাবের এই আকর্ষণীয় থিম। এদিন স্মৃতি ক্লাবের পুজো কমিটির এক সদস্য জানান ,গত ১২ আগস্ট মুখ্যমন্ত্রীর হাত ধরে এই থিমের উদ্বোধন হয় ।আজ অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। তিনি আরো জানান, বরাবরের মতো এবারও স্থানীয়রাই প্যান্ডেল , প্রতিমা এবং আলোকসজ্জা করবেন। চিন্ময়ী মাকে মৃন্ময়ী রূপ দান করবেন মৃৎশিল্পী তীর্থ পাল।