নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ নন্দন নগর ডন বসকো স্কুলের সামনে আগরতলা পৌর নিগমের ফুটপাত ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযানের পর এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যাবেন মেয়র। সোমবার বিজেপির জনজাতি মোর্চার এক প্রতিনিধি দল আগরতলা পৌর নিগমে মেয়র এর সাথে দেখা করেন ।তারা মেয়র কে সংশ্লিষ্ট স্থান পরিদর্শনে যাওয়ার জন্য অনুরোধ জানান। মেয়র প্রতিনিধি দলটিকে জানান, আগামী ১৯ বা ২০ আগস্ট তিনি নন্দননগর যাবেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলবেন ।এদিন প্রতিনিধি দলের নেতৃত্ব তথা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এই কথা জানান। তিনি অভিযোগ করে জানান ,বিষয়টি নিয়ে রাজনৈতিক রঙ চড়ানোর চেষ্টা করা হচ্ছে ।বিশেষ করে সিপিআইএম দলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন ,বিষয়টিকে নিয়ে জাতিগত ইস্যু তৈরি করা হচ্ছে। এর তীব্র নিন্দা জানান বিজেপির জনজাতি নেতৃত্ব বিপিন দেববর্মা।