নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শান্তির বাজারে অবস্থিত পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় অনুষ্ঠীত হয় রিজনাল লেভেল ৩৭ তম ইয়ুথ পাল্টামেন্ট কম্পিটশান ২০২৬- ২৭। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে আজকের অনুষ্ঠানের শুভসূচনা করেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকরে পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিসেন্ট কমিশনার কে ভি এস সত্যভির সিং, প্রিন্সিপল পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফা রাজেশ মিনা ও বিলোনিয়া জহরলাল নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপল রিচা শর্মা। অনুষ্ঠানে বক্তব্যরাখতে গিয়ে অনুষ্ঠানের উদ্ভোধক বিধায়ক প্রমোদ রিয়াং এই অনুষ্ঠানে অংশগ্রহনকারী বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্র ছাত্রীদের সফলতা কামনাকরেন। বিধায়ক জানান বিগতদিনে ছাত্র ছাত্রীরা এইধরনের অনুষ্ঠান দেখতেপায়নি। বর্তমানসময়ে শিক্ষার অনেকটা মান উন্নয়নহোওয়াতে ছাত্র ছাত্রীরে এইধরনের অনুষ্ঠানে অংশগ্রহনকরে বিভিন্নধরনের শিক্ষালাভকরছে। এতেকরে ছাত্র ছাত্রীরা আগামীদিনে বিভিন্ন দপ্তরের পদাধিকারীহয়ে এবং অনেকে রাজনিতিতে অংশগ্রহনকরে পার্লামেন্টে গিয়ে নিজেদের প্রতিভা অনায়হাসে উপস্থাপনকরতেপারবে। দুইদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়। পি এম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফায় আয়োজিত আজকের এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন বিধায়ক প্রমোদ রিয়াং।