নিগম এলাকার ৮ হাজার বিদ্যুৎ গ্রাহক কে প্রথম পর্যায়ে স্বল্পমূল্যে  সৌর বিদ্যুৎ দেবে বিদ্যুৎ নিগম-বিদ্যুৎ মন্ত্রী

Aug 17, 2026

নিগম এলাকার ৮ হাজার বিদ্যুৎ গ্রাহক কে প্রথম পর্যায়ে স্বল্পমূল্যে সৌর বিদ্যুৎ দেবে বিদ্যুৎ নিগম-বিদ্যুৎ মন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ       রাজ্যে বর্তমান সময়ের ১০ লক্ষ ৬৮ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এর মধ্যে ৪ লক্ষ বিদ্যুৎ গ্রাহক রয়েছেন যারা মাসে ৫০ ইউনিটের নিচে বিদ্যুৎ খরচ করেন ।অর্থাৎ এই সমস্ত গ্রাহকরা গরিব অংশের। অন্তিম প্রান্তের এই সমস্ত গরিব বিদ্যুৎ গ্রাহকদের জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্যে রাজ্য সরকারের বিদ্যুৎ নিগম একটি বিশেষ প্রকল্প চালু করেছে ।    এই প্রকল্পের নাম ULA, অর্থাৎ ইউটিলিটি লিড এগ্রেগেশন। এই ইউ এল এ প্রকল্পের মাধ্যমে চিহ্নিত গরিব অংশের চার লক্ষ বিদ্যুৎ গ্রাহককে পিএম সূর্য ঘর প্রকল্পে মাত্র ১ হাজার টাকার বিনিময়ে সৌর বিদ্যুৎ প্রদান করবে বিদ্যুৎ নিগম। এই ক্ষেত্রে প্রথম পর্যায়ে দেড় লক্ষ গ্রাহক কে সৌর বিদ্যুৎ প্রদান করা হবে। এরমধ্যে আগরতলা পৌরনিগম এলাকায় প্রথম পর্যায়ে ২৭ হাজার  গরিব গ্রাহকদের মধ্যে ৮ হাজার গ্রাহককে সৌর বিদ্যুৎ প্রদান করা হবে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সোমবার আগরতলা পৌর নিগমের এক কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এদিন  বৈঠক শেষে বিদ্যুৎ মন্ত্রী এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, আট জেলায় এই প্রকল্পের জন্য আটটি টেন্ডার গ্রহণ করা হয়েছে। এদিন বিদ্যুৎ মন্ত্রী আরো জানান, দুর্গাপূজার আগেই এই প্রকল্পের কাজ শুরু করা হবে। কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যেই ৮ জেলায় ৮ টি টেন্ডার গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান ,এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।