অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে রাতে আশ্রয় নিতে হলো বিদ্যালয়ে অমৃত দেববর্মার,ঘটনা মান্দাইয়ে

Aug 23, 2026

অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে রাতে আশ্রয় নিতে হলো বিদ্যালয়ে অমৃত দেববর্মার,ঘটনা মান্দাইয়ে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    মান্দাই বিধানসভার কাইসিংওয়ারাই পাড়ার বাসিন্দা অমৃত দেববর্মার  বাড়ি অতি বৃষ্টির কারণে জলের তলায়,এবং চরম বেহাল দশায় পরিণত হয়েছে।যে কোনো সময় ভেঙে পড়তে পারে।তাই এই ভারী বৃষ্টির মধ্যে নিজ বসত বাড়ি ছেড়ে মোহন্ত চৌধুরী জে.বি. স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।তার অভিযোগ, এখনও পর্যন্ত বিধায়ক স্বপ্না দেববর্মা এবং এমডিসি জগদীশ দেববর্মা তাদের দেখতে আসেননি। তহসিলদারের ফোন নম্বর না থাকায় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না।তাদের একটাই আবেদন—প্রশাসনের পক্ষ থেকে কেউ এসে তাদের পরিস্থিতি দেখুন এবং প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করুন।

বিভাগ

সর্বশেষ খবর