জেন-জি ধাঁচে আন্দোলন সংঘটিত করে সরকার পরিবর্তনের ডাক দিলেন সিটু রাজ্য সভাপতি

Aug 23, 2026

জেন-জি ধাঁচে আন্দোলন সংঘটিত করে সরকার পরিবর্তনের ডাক দিলেন সিটু রাজ্য সভাপতি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    বর্তমান রাজ্য সরকারকে 'অগণতান্ত্রিক' বলে আখ্যায়িত করে সরকার পরিবর্তনের ডাক দিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। রবিবার ভানু ঘোষ স্মৃতিভবনে ত্রিপুরা রাজ্য হকার্স ইউনিয়নের পঞ্চম রাজ্য সম্মেলনে বক্তব্য রাখছিলেন সিটু রাজ্য সভাপতি। বক্তব্যে তিনি অভিযোগ উত্থাপন করে বলেন, ব্যবসার সিস্টেম পরিবর্তন করে দিয়ে কিছু সংখ্যক পুঁজিপতি ব্যবসায়ীদের লুটপাট চালানোর সুযোগ করে দিয়েছে এই বিজেপি সরকার। এই লুটপাটের আবহে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদ্বন্দিতায় টিকে থাকতে পারছেন না। একই সাথে ব্যবসায়ীদের উপর চলছে নানাহ নিপীড়ন, উচ্ছেদ ও ডজার অভিযান। ক্ষুদ্র ব্যবসায়ীদের ডজার চালিয়ে উচ্ছেদ করে তারা আনন্দ প্রকাশ করছেন। সিটু রাজ্য সভাপতি বলেন, আইন বলে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। কিন্তু সরকার কোন বিকল্প ব্যবস্থা গ্রহণ করছে না। তিনি বলেন ,এটা গণতন্ত্রকামী সরকার হতে পারে না। এই সরকার মানবতা বিরোধী সরকার। এই সরকারের পরিবর্তন দরকার ।সম্প্রতি জেন-জি ছাত্র আন্দোলনের মতোই দুর্বার লড়াই ও সংগ্রাম চালিয়ে এই সরকারকে পরাস্ত করতে হবে বলে জানান সভাপতি মানিক দে।ত্রিপুরা রাজ্য হকার্স ইউনিয়নের পঞ্চম রাজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা।

বিভাগ

সর্বশেষ খবর