২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান

Aug 23, 2026

২৫ বছরের তরুণের চরিত্রে ফিরছেন ৬১ বছরের আমির খান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও বড় পর্দায় এক হচ্ছেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও অভিনেতা আমির খান। নতুন ইতিহাস গড়তে আসন্ন স্পোর্টস ড্রামা ‘ললকারা’-র কেন্দ্রীয় চরিত্রে থাকছেন এই অভিনেতা। এতে ২৫ বছর বয়সি এক তরুণের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ৬১ বছরের এই বলিউড তারকাকে। চলচ্চিত্র বিষয়ক সাময়িকী ফিল্মফেয়ারের একটি প্রতিবেদনে জানানো হয়, চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে আমির ইতোমধ্যে কঠোর ডায়েট ও মেদ ঝরানোর পরিকল্পনা শুরু করেছেন। জানা গেছে, ঐতিহাসিক ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে সিনেমাটি। ২০০১ সালে ব্রিটিশ আমলের পটভূমিতে নির্মিত ‘লাগান’ ক্রিকেট ভিত্তিক গল্প দিয়ে বিশ্বমঞ্চে বাজিমাত করেছিল। তাই দীর্ঘ ২০ বছর পর গোয়ারিকর ও আমিরের এই ক্রিকেটকেন্দ্রিক পুনর্মিলন নিয়ে দর্শক মনে নতুন আশা জেগেছে। এর আগেও ‘গজনি’ বা ‘দঙ্গল’-এর মতো সিনেমায় চরিত্রের প্রয়োজনে আমিরের নজিরবিহীন রূপান্তর ভক্তদের মুগ্ধ করেছিল, তাই এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে। এদিকে, সিনেমাটিতে ফারহান আখতার অভিনয় করবেন বলে গুঞ্জন উঠলেও তিনি বিষয়টি গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন। 

বিভাগ

সর্বশেষ খবর