মার্কিন পণ্যের ওপর পালটা শুল্কারোপের ঘোষণা কানাডার

Aug 23, 2026

মার্কিন পণ্যের ওপর পালটা শুল্কারোপের ঘোষণা কানাডার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্কের জবাবে পালটা শুল্কারোপের ঘোষণা দিয়েছে কানাডা।  দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ ঘোষণা দেন।  খবর আল জাজিরারশনিবার (২২ আগস্ট) রাজধানী অটোয়ায় কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধ ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যে নতুন শুল্ক বসানো হবে। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এসব শুল্ক কার্যকর হবে।তিনি বলেন, ‘কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমপরিমাণ পালটা শুল্কারোপ করা হবে।’সম্প্রতি যুক্তরাষ্ট্র কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক রোপ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে ওয়াইন, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক, মাছ ধরার ছিপ ও হকি সরঞ্জাম।এর আগে শুক্রবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কয়েক দিনের বাণিজ্য আলোচনা ভেস্তে যায়। এতে দুই দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার ও মিত্র দেশের সম্পর্ক আরও চাপের মুখে পড়েছে।কার্নির ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কানাডার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কানাডা দীর্ঘদিন ধরে মার্কিন কৃষকদের ওপর ‘বিপুল পরিমাণ’ শুল্ক আরোপ করে আসছে।

বিভাগ

সর্বশেষ খবর