যোগ্যরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, মন্তব্য দিলীপ ঘোষের

Aug 23, 2026

যোগ্যরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, মন্তব্য দিলীপ ঘোষের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যোগ্যরা অবশ্যই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, আশ্বস্ত করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "যারা নির্ধারিত শর্তাবলী পূরণ করবেন, তারাই এই সুবিধাগুলো পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প হোক বা আবাস যোজনা—সবকিছুর জন্যই সমীক্ষা চালানো হচ্ছে। আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য নথিপত্র যাচাই করে মিলিয়ে দেখা হচ্ছে।"বন্দেমাতরম প্রসঙ্গে কংগ্রেসের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, "এটি দুর্ভাগ্যজনক যে কংগ্রেস কখনোই পুরো ‘বন্দে মাতরম’ স্ত্রোত্র গায়নি।" দিলীপের কথায়, "কংগ্রেস এখনও পর্যন্ত ‘বন্দে মাতরম’ গানটিই শেখেনি। অথচ ৮০ বছর পেরিয়ে গেছে। আগে এটি শিখুন, তারপর কথা বলুন। আপনাদের কথা কে শুনবে? আপনারা ৬০ বছর ধরে দেশ শাসন করেছেন, কিন্তু দেশকে কী দিয়েছেন? আপনারা দেশকে দরিদ্র করে তুলেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে সেই পরিস্থিতি থেকে বের করে এনেছেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।"

বিভাগ

সর্বশেষ খবর