নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সাত দফা দাবির ভিত্তিতে পশ্চিম জেলা ট্রাফিক সুপারের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘ। এই ডেপুটেশন প্রদান উপলক্ষে এদিন সংগঠনের উদ্যোগে শহরে এক মিছিল সংঘটিত করা হয় ।মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এসপি ট্রাফিকের কার্যালয়ের সামনে এসে সমবেত হয় ।সেখান থেকে সাত সদস্যের প্রতিনিধিদল অসীম দত্তের নেতৃত্বে জেলা ট্রাফিক সুপারের সাথে দেখা করেন এবং তার হাতে সাত দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেন। এদিন এই ডেপুটেশন প্রসঙ্গে নেতৃত্ব অসীম দপ্তর জানান, দাবিগুলির যুক্তিকতা স্বীকার করেছেন এসপি ট্রাফিক। তিনি আরো জানান ,এর আগে এগারো দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এই সমস্ত দাবি গুলিকে একত্রিত করে কিছুদিনের মধ্যেই মহাকরণ অভিযান করে মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তিনি।