উচ্চ আদালতের নির্দেশ জানেন না মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই তথ্যের তীব্র প্রতিবাদ জানালো ত্রিপুরা সর্বশিক্ষা অভিযান টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।পাশাপাশি ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুসারে অবিলম্বে সুপ্রিম কোর্টে এসএলপি প্রত্যাহার করে নিয়মিত করনের দাবি জানিয়েছে সংগঠনটি।
সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য একটি প্রকল্প চালু করে রাজ্য সরকার ।এই প্রকল্পের অধীনে মাত্র দুজন শিক্ষককে নিয়মিত করা হয়। রাজ্য সরকারের এই প্রকল্পের বিরুদ্ধে উচ্চ আদালতে ত্রিপুরা এস এস এ টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি মামলা করে ।এই মামলার রায়ে উচ্চ আদালত জানায়, ২০১১ সালের ২৯ জুলাই এর আগে সর্বশিক্ষায় যাদের নিয়োগ করা হয়েছে তাদের জন্য টেট এর কোন প্রয়োজন নেই ।তাই তাদেরকে তিন মাসের মধ্যে নিয়মিত করার নির্দেশ দেয় উচ্চ আদালত ।কিন্তু রাজ্য সরকার ২০২৪ সালের ২৭ জুলাই উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে ।সংশ্লিষ্ট মামলায় রাজ্য সরকারের পক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টে ত্রিপুরায় এলিমেন্টারি শিক্ষকদের টেট পরীক্ষা বাধ্যতামূলক করার আবেদন জানান ।কিন্তু সংশ্লিষ্ট মামলাটি নিয়ে মুখ্যমন্ত্রী কিছুই জানেন না ।সম্প্রতি বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এই কথা জানান। মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের প্রতিবাদ জানান ত্রিপুরার সর্ব শিক্ষা অভিযান টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ।শনিবার সংগঠনের পক্ষ থেকে আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের রাজ্য সভাপতি সজল দেব মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যে বিষ্ময় প্রকাশ করেন ।অবিলম্বে সুপ্রিমকোর্ট থেকে এসএলপি প্রত্যাহার করে ভিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি অনুসারে উচ্চ আদালতের রায় মেনে সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের নিয়মিত করার দাবি জানান তিনি।
এদিকে এডিসি প্রশাসন সম্প্রতি সর্বশিক্ষা অভিযানের ১৮ জন শিক্ষককে নিয়মিত করার সিদ্ধান্ত নিয়েছে ।এর জন্য এডিসি প্রশাসনকে ধন্যবাদ জানান ত্রিপুরা এস এস এ টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সজল দেব।