মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Mar 25, 2026

মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

সাত সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ।মৃত যুবকের নাম কৃষ্ণ ভট্টাচার্য ,পেশায় নির্মাণ শ্রমিক ।ঘটনা মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া বাজার শেডে। ঘটনাস্থলে পূর্ব থানার পুলিশ।

 

আবার মহারাজগঞ্জ বাজার থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ।এবারের ঘটনা মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া বাজার শেডে। মৃত ব্যক্তির নাম কৃষ্ণ ভট্টাচার্য ,উরফে চন্দন ,বয়স আনুমানিক 35 বছর ।   পেশায় নির্মাণ শ্রমিক কৃষ্ণ ভট্টাচার্যের বাড়ি পশ্চিম প্রতাপগড় এলাকায়।   গত বছর দেরেক ধরে বাড়িঘর ছেড়ে লালমাটিয়া এলাকাতেই থাকতেন তিনি। নেশাও করতেন ।মঙ্গলবার সকালে লালমাটিয়া বাজার শেডের ব্যবসায়ীরা তাদের দোকান ঘর খুলতে এসে এই মৃতদেহ দেখতে পান ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ ।ছুটে আসে ডগ স্কোয়াডের দল। এদিন স্থানীয় এক ব্যবসায়ী জানান ,রাতেই কোন এক সময়ে এই ঘটনা ঘটে থাকতে পারে ।লালমাটিয়া বাজার শেডে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান তিনি।

 

মৃতদেহ উদ্ধার প্রসঙ্গে জেলা পুলিশ আধিকারিক জানান, মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ।একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য ,রাতের আধারে মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে নেশার রমরমা ব্যাবসা চলে। নেশা কারবার সংশ্লিষ্ট কোন ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড বলে বিভিন্ন মহলের অনুমান ।এই মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে মহারাজগঞ্জ বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।