10 কুলাই চাম্পাহাওর এর  রিটার্নিং অফিসার রিংকু  রিয়াং এর নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন।

Mar 25, 2026

10 কুলাই চাম্পাহাওর এর রিটার্নিং অফিসার রিংকু রিয়াং এর নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম গোটা পাহাড় এলাকা। আগামী ১২ই এপ্রিল এডিসি নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করছে বিভিন্ন রাজনৈতিক দল। মঙ্গলবার 10 কুলাই  চাম্পাহাওর নির্বাচনী কেন্দ্রে কংগ্রেসের মনোনীত প্রার্থী কামেন্দ্র রিয়াং  10 কুলাই চাম্পাহাওর এর  রিটার্নিং অফিসার রিংকু  রিয়াং এর নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল এর আগে আমবাসা কংগ্রেস ভবন থেকে প্রার্থী সহ একটি মিছিল আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে ডলুবাড়ি মহকুমা শাসকের অফিসে সামনে গিয়ে শেষ হয়। সেখান থেকে পাঁচজনের প্রতিনিধিদল গিয়ে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। নিজেদের জয় নিয়ে অনেকটাই আশাবাদী কংগ্রেস।