সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

Mar 22, 2026

সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবী ব্রহ্মচারিণীর ঐশ্বরিক এবং কল্যাণময় ভূমিকা সংক্রান্ত একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেছেন, “মা ব্রহ্মচারিণীর চরণে কোটি কোটি প্রণাম। দেবী মা তাঁর সকল ভক্তদের কৃপা করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন সমাজ মাধ্যমে লিখেছেন: দধানা করপদ্মাভ্যামক্ষমালাকমণ্ডলু| দেবী প্রসিদতু ময়ী ব্রহ্মচারিণ্যনুত্তমা|| অর্থাৎ, তাঁর পদ্মের মতো হাতে দেবী এমনভাবে জপমালা এবং জলের পাত্র ধারণ করে থাকেন – সর্বশক্তিমান দেবী ব্রহ্মচারিণী যেন আমাদের কৃপা করছেন।