রামনবমী পূজার আয়োজন করল ঊষা বাজারের ভারতরত্ন সংঘ

Mar 28, 2026

রামনবমী পূজার আয়োজন করল ঊষা বাজারের ভারতরত্ন সংঘ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ঐতিহ্যবাহী রামনবমীর দিনে রামনবমী পূজা ও নিজস্ব জায়গায় ভূমি পূজনের আয়োজন করল ঊষা বাজারের ভারতরত্ন সংঘ। ক্লাব সদস্য এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় উষা বাজারের ভারতরত্ন সংঘ নতুন জায়গা ক্রয় করে ।শুক্রবার রামনবমীর দিনে ক্লাবের নতুন রেজিস্ট্রিকৃত ভূমিতে রামনবমী পূজোর আয়োজন করা হয় ।একই সাথে অনুষ্ঠিত হয় ভূমি পূজাও । ক্লাব সদস্য এবং এলাকাবাসী এই রামনবমী পূজা এবং ভুমি পূজায় অংশগ্রহণ করেন ।এই উপলক্ষে ক্লাবের নিজস্ব ভূমির জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। ক্লাবের সিনিয়র সদস্য নাগাধিরাজ দত্ত জানান ,ভারতরত্ন সংঘ অনেক দিন আগের ।মানুষ এই সংঘ কে দুর্গাপুজোর জন্য জানতো ।কিন্তু ক্লাবের দীর্ঘদিনের একটি সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে ।তিনি আরো জানান, রামনবমী পূজা উপলক্ষে সন্ধ্যায় মনোজ্ঞ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।দুপুরে প্রসাদ বিচরণ করা হবে।