আমবাসায় একের পর এক চুরি। ৫ লক্ষ টাকা চিন্তাইয়ের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আবার চুরি। এবার চুলের দল হাত সাফাই করল আমবাসার এক স্বর্ণালংকারের দোকানে। আমবাসা বাজারের বাপন ধরের স্বর্ণের দোকানে হাত সাফাই করে চুলের দল। নিয়ে যায় স্বর্ণের জিনিস সহ বিভিন্ন রুপোর জিনিস। আজ সকালে এসে দোকানের মালিক দেখতে পায় দোকানের বেতনের দরজা কেটে চুরের দল ঘরে ঢুকে হাত সাপাই করে নেয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ঘটনার তদন্তে নামে। কিন্তু বিষয় হলো আমবাসা বাজারের প্রায় প্রতিটি দোকানেই রয়েছে সিসি ক্যামেরা। কিন্তু একটি সিসি ক্যামেরাও বাজারের দিকে দেওয়া নয়, যদি দোকানীরা কমপক্ষে একটি করে সিসি ক্যামেরাও বাইরে দিতেন তাহলে চোর পাকরাও করতে অনেকটাই সুবিধা হত। তাছাড়াও আমবাসা পুরোপুরিষদ থেকেও আমবাসা বাজারেও সিসি ক্যামেরার কোন ব্যবস্থা নেই। যার ফলে চুরির সংখ্যা বাড়ছে। আমবাসা থানার পুলিশ ও চুরির কোন কিনারা করতে পারছে না।