খোয়াইয়ে স্কুটি ও অটোর মুখোমুখি সংঘর্ষ: চালকসহ গুরুতর আহত ৪

Mar 28, 2026

খোয়াইয়ে স্কুটি ও অটোর মুখোমুখি সংঘর্ষ: চালকসহ গুরুতর আহত ৪

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

খোয়াইয়ের উত্তর সিঙ্গিছড়া বড় বাগাই এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন চারজন। শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ একটি দ্রুতগামী স্কুটি ও একটি যাত্রীবাহী অটোর মধ্যে এই মুখোমুখি সংঘর্ষটি ঘটে।জানা গেছে, আজ সকালে উত্তর সিঙ্গিছড়া এলাকায় স্কুটি ও অটোর মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুটি যানই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুই স্কুটি আরোহী, অটো চালক এবং এক পথচারী।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই দ্রুত খবর দেন খোয়াই অগ্নিনির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করেন। তাঁদের তৎক্ষণাৎ খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।