আসন্ন এডিসি নির্বাচন দিনক্ষণ চূড়ান্ত হতেই পাখির চোখ করে মাঠে নেমেছে শাসক বিজেপি। সোমবার ৯ হালাহা-আশারামবাড়ি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অনন্ত দেববর্মার সমর্থনে এক বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। দলীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উদ্দীপনা ছিল বাইক মিছিলে।এদিন চাম্পাহাওর ভারত সর্দার স্কুল প্রাঙ্গণ থেকে বাইক মিছিলটি শুরু হয়।মিছিলের অগ্রভাগে একটি সুসজ্জিত হুডখোলা গাড়িতে চড়ে জনতাকে অভিবাদন জানান বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা ও দলের অন্যান্য জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।বাইক নিয়ে কর্মী-সমর্থকরা গোটা এলাকা পরিক্রমা করেন।মিছিল শুরুর আগে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে কর্মীরা স্কুল প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। বাইক মিছিল চাম্পাহাওর,হাতিমারা,গোপাল নগর, বাচাইবাড়ি থেকে জাতীয় সড়ক ধরে বেহালাবাড়ি, আশারামবাড়ি হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রার্থী অনন্ত দেববর্মা বলেন, ২০২১ সালের এডিসি নির্বাচনে আমি তিপ্রামথা থেকে জয়ী হয়ে এমডিসি এবং পরবর্তীতে এডিসির মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু এবার দল আমাকেসহ চারজন মন্ত্রী ও তিনজন এমডিসি-কে রাজেশ ত্রিপুরা, দলিত ত্রিপুরা ও সোহেল দেববর্মাকে টিকিট দেয়নি।তিনি আরও দাবি করেন, তিপ্রা মথার এই সিদ্ধান্তে এলাকার সাধারণ ভোটার ও তাদের সমর্থকরা ক্ষুব্ধ। তারা আর মথাকে ভোট দেবেন না। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি এবং এডিসিতে বিজেপি সরকার গঠন করবে।উল্লেখ্য,গত নির্বাচনে তিপ্রা মথার টিকিটে জয়ী হওয়ার পর টিকিট না পেয়ে সম্প্রতি অনন্ত দেববর্মা বিজেপিতে যোগ দিয়েছেন।এই কেন্দ্র থেকে দলবদলু প্রার্থী অনন্ত দেববর্মা
দলবদলু প্রার্থীকে ভাগ্য জনতা কীভাবে নির্ধারণ করবে, এখন সেটাই দেখার বিষয়।