গাঁজা এবং বাইক সহ গ্রেপ্তার এক যুবক। তার নাম কেশব দেবনাথ। বাবার নাম জীবন দেবনাথ। বাড়ি হরিহরদুল এলাকায়। বাইকের নাম্বার TR07B4852 ঘটনার ববরণে জানা যায় সোমবার দুপুর নাগাদ মধুপুর থানার ওসি উজ্জল চৌধুরী অন্যান্য অফিসারদের নিয়ে কোনাবন রাস্তার ভাটি বাড়ি এলাকায় ভেহিকেল চেকিং এ বসে। এমন সময় পুলিশের কাছে খবর আসে এক যুবক বাইক চেপে কোনাবনের উদ্দেশ্যে গাঁজা নিয়ে আসছে। যথারীতি সে বাইকটি মধুপুর থানার পুলিশের সামনে আসতেই তাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু পুলিশকে দেখে বাইক নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ পিছন দিক থেকে ধাওয়া করে তাকে ভাটিবাড়ী কোনাবন এলাকা থেকে গাজা সহ গ্রেপ্তার করে।পরবর্তী সময়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুইটি ব্যাগ থেকে ১২টি প্যাকেট উদ্ধার করে যার মধ্যে ২৪ কেজি শুকনো গাজা ছিল।