রাজঘাট এলাকা শক্তি প্রদর্শন তিপ্রা মথা প্রার্থী ই.এম রুনিয়েল দেববর্মা।

Apr 07, 2026

রাজঘাট এলাকা শক্তি প্রদর্শন তিপ্রা মথা প্রার্থী ই.এম রুনিয়েল দেববর্মা।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

এডিসির ই.এম,এডিসি নির্বাচন ২০২৬ এ পুনরায় তিপ্রা মথা দল থেকে ১৪ বোধজংনগর ওয়াকিনগর থেকে প্রার্থী মনোনীত হন।তিনি আগেও ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত ই.এম।উনি জনজাতি জনগণের জন্য যে কাজ করেছেন তারই প্রমাণ দিচ্ছেন জনতা।উনার এক ডাকে রাস্তায় হাজার হাজার মানুষ নেচে গেয়ে নির্বাচনী মিছিলে শামিল হচ্ছেন।সোমবার উনার নিজ কেন্দ্রের রাজঘাট ভিসি'র অধীন ১ এবং ২ নং পুলিশ স্টেশন এলাকায় হাজার হাজার জনতা নিয়ে প্রচার মিছিলে নিজের শক্তি প্রদর্শন করলেন।এই সময় তিপ্রা মথা লেফুঙ্গা ব্লক কমিটির সভাপতি সহ অন্যান্য নেতা কর্মী ও হাজারো সমর্থক ছিলেন।প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন মানুষ ব্যাপক সারা দিচ্ছেন,নিজে থেকেই মানুষ প্রচারে যুক্ত হচ্ছেন এবং সকল অংশের মানুষ প্রস্তুত ১২ এপ্রিল বুবাগ্রাকে জয়ী করতে, এডিসিতে পুনরায় তিপ্রা মথা সরকার গড়তে