খোয়াইতে পরপর সিরিজ চুরি; পুলিশের ভূমিকায় ক্ষোভ সর্বত্র

Apr 07, 2026

খোয়াইতে পরপর সিরিজ চুরি; পুলিশের ভূমিকায় ক্ষোভ সর্বত্র

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

গতকাল রাতে নির্জনতার সুযোগ নিয়ে স্কুলের গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একের পর এক বিভিন্ন আলমিরা ও লকার ভেঙ্গে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার মত নিয়ে চম্পট দিয়ে চুরের দল। সকালে স্কুলে এসে ঘটনাটি প্রত্যক্ষ করে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় এসএমসি কমিটি এবং খোয়াই থানাকে। পুলিশ সেখানে চিরাচরিতভাবে পৌঁছে তদন্ত করে আসেন। এখন কথা হচ্ছে একের পর এক চুরিকান্ড সংগঠিত হলেও একই কায়দায় অন্ধকারে হাতড়াচ্ছে পুলিশ। কোন ঘটনারই এখনো পর্যন্ত সেরকম কোন কিনারাই করতে পারিনি পুলিশ যতগুলি চুরির ঘটনা খোয়াইতে ঘটেছে। এতো নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন! এতদিন ছিল বাড়িঘরে চুরি-কাণ্ড ঘটনা এরপর দোকান গুলিতে চুরি কান্ড আর এখন শুরু হয়েছে স্কুলের ভর্তি প্রক্রিয়ার সময় একের পর এক স্কুলে চুরি কাণ্ডের ঘটনা। চোরেদের চুরি করার ধরন দেখে বোঝা যাচ্ছে উনারা আগে থেকে গোটা ঘটনা ওয়াকিবহাল হয়েই সেই স্কুলগুলিতে পাড়ি দিচ্ছে এবং হাতিয়ে নিচ্ছে টাকাগুলি।