বি এম এস এর ৭২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে গান্ধী গ্রাম শাখার সামাজিক কর্মসূচি

Jul 23, 2026

বি এম এস এর ৭২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে গান্ধী গ্রাম শাখার সামাজিক কর্মসূচি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃভারতীয় মজদুর সংঘের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো বামুটিয়া বিধানসভার অন্তর্গত গান্ধীগ্রাম শাখার ভারতীয় মজদুর সংঘের কর্মী সমর্থকরা অনুষ্ঠানের সূচনায় ভারতীয় মজদুর সংঘের গান্ধীগ্রাম শাখার উদ্যোগে সংগঠনের পতাকা উত্তোলন করেন শাখার সভাপতি শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস,পূর্ব গান্ধীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জানকি বিশ্বাস ,সংগঠনের সম্পাদক উত্তম চক্রবর্তী। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বামুটিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধণ দাস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পূর্ব গান্ধীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জানকি বিশ্বাস।     প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের পাশাপাশি চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের হাতে সংগঠনের পক্ষ থেকে ফল ও মিষ্টি তুলে দেওয়া হয়। এই উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান। দুপুরে বৈদ্যনাথ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ভারতীয় মজদুর সংঘের গান্ধীগ্রাম শাখার বাৎসরিক সম্মেলন। সম্মেলনে বিশিষ্ট সমাজসেবী শিবেন্দ্র দাসসহ সংগঠনের একাধিক নেতা ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। সংগঠনের এই ধরনের সামাজিক কর্মসূচির প্রশংসা করেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস।৭২ বছরের পথচলাকে স্মরণ করে সংগঠনের নেতৃত্ব জানিয়েছে, শ্রমিকদের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই ভবিষ্যতেও তারা কাজ করে যাবে।

বিভাগ