ধর্মঘটের অশনি সংকেত,দুর্ভোগ বিড়বে বিদ্যুত গ্রাহকদের,বকেয়া বিলের দাবিতে এমডি'র নিকট ডেপুটেশন প্রদান ঠিকাদারদের

Jul 23, 2026

ধর্মঘটের অশনি সংকেত,দুর্ভোগ বিড়বে বিদ্যুত গ্রাহকদের,বকেয়া বিলের দাবিতে এমডি'র নিকট ডেপুটেশন প্রদান ঠিকাদারদের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃরাজ্য বিদ্যুৎ নিগমে মহম্মদ বিন তুঘলকের রাজত্ব চলছে ।অভিযোগ ,এর নেতৃত্বে রয়েছেন বিদ্যুৎ নিগমের এমডি ।গত দুই বছর ধরে নিগমের এমডি ঠিকাদারদের বকেয়া বিল মিটিয়ে দিচ্ছেন না ।এতে নিদারুণ অর্থনৈতিক দুরবস্থার মধ্য দিয়ে চলছেন ঠিকাদাররা। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে এমডি ঠিকাদারদের এড়িয়ে যাচ্ছেন ।ফলে প্রত্যেক ঠিকাদাররা নিগম থেকে লক্ষ লক্ষ টাকা পাওনা রয়েছেন ।কিন্তু এই বিল পরিশোধের কোন নাম নেই ।বকেয়া বিল নিয়ে কথা বলার জন্য এখন পর্যন্ত একাধিকবার টিএসইসিএল কন্ট্রাক্টরস এসোসিয়েটেশনের পক্ষ থেকে এমডির নিকট চিঠি দেওয়া হয়েছে ।বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নিকট বিষয়টি তুলে ধরা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না ।এই অবস্থায় ঠিকাদাররা কাজ বন্ধ রেখেছেন ।কারণ তারা তাদের অধীনস্থ শ্রমিকদের টাকা দিতে পারছেন না। বৃহস্পতিবার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ সহ চার দফা দাবিতে সংগঠনের পক্ষ থেকে নিগমের এমডি'র নিকট স্মারকলিপি প্রদান করা হয় ।এদিন সংগঠনের পক্ষে যুগ্ম সম্পাদক স্বপন দাস জানান ,অবিলম্বে তাদের দাবি পূরণ করা না হলে তারা আগামীদিনে গোটা রাজ্যেই কাজ বন্ধ রাখতে বাধ্য হবেন।উল্লেখ্য গোটা রাজ্যে প্রায় ১০০ জন ঠিকাদার রয়েছেন যারা বিদ্যুৎ নিগমের কাজ করে চলছেন ।তাদের অধীনে প্রায় এক হাজার শ্রমিক রয়েছেন, যারা ঠিকাদারদের অধীনে কাজ করে সংসার প্রতিপালন করছেন ।নিগমের এমডির খামখালীপণায় ১০০ জন ঠিকাদার এবং তাদের সাথে যুক্ত ১০০০ শ্রমিকের ভাগ্য আজ বিপন্ন ।আর এর রেশ করতে চলেছে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের উপর।

বিভাগ