নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভারতীয় মজদুর সংঘের ৭২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মানব সেবায় ব্রতী হয়ে BMS গোমতী জেলার উদ্যোগে রবিবার দুপুর ১২ টায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে উদয়পুর রাজর্ষী হল ঘরে এক রক্তদান উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই রক্তদানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলার জিলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ মজুমদার, ভারতী জনতা পার্টির সভানেত্রী সবিতা নাগ, ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার প্রভারী নীল রতন সরকার ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি দিখবিজয় বাউল, প্রাক্তন সভাপতি গৌতম দাস সহ ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন ১৯৫৫ সালে এ ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠিত হয়েছিলেন Dattopant Thengadi হাত ধরে। প্রতিষ্ঠান হওয়ার পর আদর্শ নিস্টার সাথে দেশের শ্রমিক সংগঠন শক্তিশালী করার একমাত্র লক্ষ্য ছিল ভারতীয় মজদুর সংঘের। তা আজ সংঘের আদর্শকে সামনে রেখে কাজ করছেন। সমাজের জন্য বিভিন্ন সময় কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। তা আজ রক্তদানের মাধ্যমে বুঝিয়ে দিলেন ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার সদস্যরা। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গোমতী জেলার ভারতীয় মজদুর সংঘের সদস্যদের আবেদন করেন বছরে যেন দুই বার রক্তদান উৎসব করেন।তা সারা দিয়ে ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি দিখ বিজয় বাউল বলেন এই অনুষ্ঠানের শপথ নিয়েছে যে বছরে দুইবার করে রক্তদান করবেন। এদিন রক্তদানে প্রায় একশোর উপর ভারতীয় মজদুর সংঘের সদস্যরা রক্তদান করেন।