দেশবাসীকে এক সূত্রে গেঁথে রেখেছে প্রধানমন্ত্রীর মন কি বাত -বিজেপি রাজ্য সভাপতি

Jul 26, 2026

দেশবাসীকে এক সূত্রে গেঁথে রেখেছে প্রধানমন্ত্রীর মন কি বাত -বিজেপি রাজ্য সভাপতি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এদিন ছিল চলতি জুলাই মাসের শেষ রবিবার ।এই উপলক্ষে এদিন সারা দেশের সাথে রাজ্যের বিভিন্ন স্থানেও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির 136 তম মন কি বাত পর্ব শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।4 বড়জলা মন্ডল কমিটির উদ্যোগে ৩১ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস ,প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে সকলে সাথে বসে মন কি বাত শ্রবন করেন প্রদেশ বিজেপি সভাপতি ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ,কাশ্মীর থেকে কন্যাকুমারীকা পর্যন্ত সারা দেশকে এক সূত্রে গেঁথে রেখেছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। প্রতিটি অঞ্চলের মানুষ এই বিশেষ দিনটিতে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান শ্রবন করেন ।প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার প্রেরণাদায়ক ঘটনাগুলি তুলে ধরেন। মানুষ এগুলি জানতে পারেন। রবিবার মুখ্যমন্ত্রীর বিধানসভা নির্বাচনী কেন্দ্র আট টাউন বড়দোয়ালীর অন্তর্গত ৪৯ নম্বর বুথেও মন্ডল কমিটির উদ্যোগে মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,বিজেপির মন্ডল সভাপতি ,স্থানীয় কর্পোরেটর সহ বিভিন্ন নেতৃবৃন্দ ।অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, দেশের বর্তমান অগ্রগতি মন কি বাত অনুষ্ঠানে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সমস্ত বিষয়গুলি শ্রবণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি।এদিন রাজ্যের বিভিন্ন স্থানেও সংশ্লিষ্ট মন্ডল কমিটিগুলির উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 136 তম মন কি বাত অনুষ্ঠান শ্রবনের আয়োজন করা হয়। অনুষ্ঠানগুলিতে স্থানীয় নেতৃবৃন্দসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।