ধলাই জেলায় আয়োজিত হয়  রাজ্যভিত্তিক শরীরচর্চা প্রতিযোগিতা

Aug 22, 2026

ধলাই জেলায় আয়োজিত হয় রাজ্যভিত্তিক শরীরচর্চা প্রতিযোগিতা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    শারীরিক গঠন ও ফিটনেস চর্চাকে উৎসাহিত করতে ধলাই জেলায় আয়োজিত হয়  রাজ্যভিত্তিক শরীরচর্চা প্রতিযোগিতা। আজ শনিবার আমবাসা টাউন হলে অনুষ্ঠিত হয় "১ম মিস্টার ধলাই বডিবিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬" এবং "ধলাই ক্লাসিক চ্যাম্পিয়নশিপ ২০২৬ (ইন্ট্রা স্টেট)"। ধলাই জেলা বডিবিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ত্রিপুরা বডিবিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।প্রতিযোগিতাটি মূলত তিনটি ক্যাটাগরিতে বিভক্ত, ​জুনিয়র বডিবিল্ডিং, ​সিনিয়র বডিবিল্ডিং,​মেন ফিজিক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৫৮ জন  বডিবিল্ডার্স এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে মোট ৯০,০০০ ( নব্বই হাজার ) টাকার আর্থিক পুরস্কার। পাশাপাশি সফল প্রতিযোগীদের ট্রফি, মেডেল, সার্টিফিকেট প্রদান করা হবে।প্রদীপ প্রজ্জ্বলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন ধলাই জেলাশাসক বিবেক এইচ বি (আইএএস)। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আশিষ ভট্টাচার্য, ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস, সম্পাদক সেঙ্কি সাহা, জেলা সভাপতি সুদীপ চক্রবর্তী সহ অন্যান্য। রাজ্যের তরুণ প্রজন্মকে ফিটনেস ও শরীরচর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

বিভাগ