কৃষকের হাতে কৃষি সরঞ্জাম, স্বনির্ভরতার পথে সাতচাঁদ

Aug 22, 2026

কৃষকের হাতে কৃষি সরঞ্জাম, স্বনির্ভরতার পথে সাতচাঁদ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে সাতচাঁদ এগ্রি সাব-ডিভিশনের উদ্যোগে ৩৯টি গ্রাম পঞ্চায়েত (GP) ও ভিলেজ কাউন্সিল (VC)-এ কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত এবং ৩৯-মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন, কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছে। তাঁর দাবি, এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার কৃষককে বিনামূল্যে পাওয়ার উইডার প্রদান করা হয়েছে। এদিনও প্রায় ১৬০টি পাওয়ার উইডার কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার কৃষকদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন কৃষি সরঞ্জাম ও সহায়তা প্রদান করছে। আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারের ফলে কৃষকদের শ্রম ও সময় কমার পাশাপাশি উৎপাদন বৃদ্ধির পথও আরও সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।কৃষকদের হাতে সরঞ্জাম তুলে দেওয়ার এই উদ্যোগকে ঘিরে অনুষ্ঠানে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বিভাগ