নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শনিবার সুপারি বাগানস্থিত আইপিএফটি দলীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, ইয়থ আইপিএফটি সভাপতি বিকাশ দেববর্মা ও সহসাধারণ সম্পাদক প্রিয় দেববর্মা।সাংবাদিক সম্মেলনে আইপিএফটির সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, প্রতিবছরের মতো এ বছরও আগামী ২৩ আগস্ট তিপ্রাল্যান্ড দাবি দিবস পালন করবে দল। এই উপলক্ষে আগরতলা শহরের মরা চৌমুহনী এলাকায় একটি জনসভার আয়োজন করা হবে। জনসভায় উপস্থিত থাকবেন আইপিএফটির মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দলের সভাপতি প্রেম কুমার রিয়াং সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা। জনসভা শেষে মরা চৌমুহনী এলাকা থেকে একটি র্যালি বের করা হবে। র্যালিটি মরা চৌমুহনী হয়ে বুদ্ধ মন্দির, এরপর সার্কিট হাউস পর্যন্ত যাবে এবং সেখানেই র্যালির সমাপ্তি হবে বলে জানান স্বপন দেববর্মা।