নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আগরতলা শহরে সার্বিক উন্নয়নে কাজ করে চলছে বিজেপি পরিচালিত আগরতলা পৌরনিগম। শুক্রবার ২৯ নম্বর ওয়ার্ড অফিসের প্রস্তাবিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বললেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের পূর্ব জোনাল চেয়ারম্যান সুখময় সাহা, ২৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রুমা দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মেয়র আরো বলেন ,আগরতলা পৌরনিগম ৮ টি বিধানসভা এলাকা নিয়ে গঠিত। কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি অনুন্নত ছিল প্রতাপগড় বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে দীর্ঘদিন ধরে একজন মন্ত্রী ছিলেন। তিনি এলাকার রাস্তাঘাট, ড্রেন ,পানীয় জল এবং আলোর ব্যবস্থা সম্পর্কে উদাসীন ছিলেন। মেয়র আরো বলেন ,বিজিপি আগরতলা পৌর নিগমের প্রশাসনিক ক্ষমতা পেয়ে গোটা নিগম এলাকার সার্বিক উন্নয়নের কাজ শুরু করেছে। এই উন্নয়নের কাজে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান মেয়র।