আমবাসা মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে সুবিধাভোগীদের সামগ্রী প্রদান

Oct 09, 2026

আমবাসা মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে সুবিধাভোগীদের সামগ্রী প্রদান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  আজ আমবাসা মহকুমা কৃষি দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৫ জন কৃষককে পাওয়ার উইডার, তিনজন কৃষককে স্প্রে মেশিন এবং দুটি স্ব- সহায়ক দলকে তেল নিষ্কাশন মেশিন প্রদান করা হয় সেই সাথে পাম ওয়েল চাষীদের হাঁস ও মোরগ ছানা প্রদান করা হয়। SMAM SCHEME ও NMEO - OP OIL PALM SCHEME   প্রকল্প থেকে সুবিধাভোগীদের এই সামগ্রীগুলি প্রদান করা হয়। এই উপলক্ষে আমবাসা মহকুমা কৃষি দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন আমবাসা আর.ডি ব্লকের বিএসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক জয়াপ্রভা দেববর্মা সহ অন্যান্য অতিথিবর্গ।সাক্ষাৎকারে পরিমল দেববর্মা বলেন রাজ্য সরকার সকল অংশের মানুষকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে চলেছে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়েও সুবিধাভোগীদের বিভিন্ন ধরনের সামগ্রী প্রদান করা হয়েছে যার মধ্য দিয়ে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে।