বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স তুলে দেন বিধায়ক মনোজ কান্তি দেব

Oct 09, 2026

বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স তুলে দেন বিধায়ক মনোজ কান্তি দেব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    মানুষের বিপদের দিনে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমলপুরের স্বাস্থ্য পরিকাঠামোয় যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বিধায়কের এলাকার উন্নয়ন তহবিল থেকে ১৪ লক্ষ ৪৩ হাজার ৭৭৯ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।

আজ কমলপুর টাউনহলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাম্বুলেন্সটি হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচির উদ্যোক্তা ছিল কমলপুর মহকুমা প্রশাসন এবং সহযোগিতায় ছিল কমলপুর নগর পঞ্চায়েত। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব। তাঁর হাত ধরেই হাসপাতালের জন্য এই অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, ভাইস-চেয়ারম্যান সুব্রত মজুমদার, কমলপুর মহকুমার মেডিকেল অফিসার শুভাশিস দে, ডেপুটি এক্সিকিউটিভ অফিসার তথা ডিসিএম অদিতি দাস-     সহ নগর পঞ্চায়েতের অন্যান্য কাউন্সিলররা।