সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

Mar 12, 2026

সমাজ মাধ্যমে সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রের অগ্রগতি ও কল্যাণে যৌথ শক্তি ও সংকল্পের ওপর গুরুত্ব দিয়ে একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতের জনগণের সীমাহীন শক্তি রাষ্ট্রের উন্নয়নের মূল চালিকা শক্তি। আমাদের পারস্পরিক বিশ্বাস এবং সক্ষমতার মাধ্যমে প্রতিটি সংকল্পের আমরা বাস্তবায়ন ঘটিয়েছি এবং ভবিষ্যতেও তা করে যাব।এর সঙ্গেই তিনি ভাগ করে নিয়েছেন একটি সংস্কৃত সুভাষিতম। তাতে লেখা:স্বস্তি পন্থামনুচরেম সূর্যাচন্দ্রমসাবিভ।পুনর্দদাতাঘ্নতা জানতা সঙ্গমেমহি।সুভাষিতমটির অর্থ হল, চন্দ্র ও সূর্যের মঙ্গল পথে আমরা যাতে অবিরাম যাত্রা করতে পারি। আমরা যাতে পারস্পরিক অহিংসা, সম্প্রীতি এবং প্রজ্ঞার সঙ্গে একযোগে এগিয়ে যেতে পারি এবং একে অপরের সহায়তায় অগ্রগতি ও কল্যাণের স্বার্থে কাজ করতে পারি।

বিভাগ