নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার (১০ মার্চ) জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যে সামরিক অভিযান চালাচ্ছে, তা তখনই শেষ হবে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করবেন যে, সামরিক লক্ষ্যগুলো পুরোপুরি অর্জিত হয়েছে।এক সংবাদ সম্মেলনে লেভিট বলেন, ‘যখন কমান্ডার-ইন-চিফ সিদ্ধান্ত নেবেন যে, সামরিক লক্ষ্যগুলো সম্পূর্ণভাবে অর্জিত হয়েছে এবং ইরান সম্পূর্ণ ও নিঃশর্ত আত্মসমর্পণের অবস্থায় পৌঁছেছে—তখনই এই অভিযান শেষ হবে, তারা সেটা বলুক বা না বলুক।’তিনি আরও বলেন, সামরিক অভিযান পরিকল্পনার তুলনায় দ্রুত এগোচ্ছে।লেভিট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা জানি যে, মার্কিন সামরিক বাহিনী এবং আমাদের সাহসী যোদ্ধারা খুব দ্রুত ও দক্ষতার সঙ্গে এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করছে এবং তা নির্ধারিত সময়ের আগেই এগোচ্ছে।’