ইসরাইলের পক্ষ নিয়ে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল উগান্ডা

Mar 27, 2026

ইসরাইলের পক্ষ নিয়ে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিল উগান্ডা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ শেষ হোক এটা চাইছেন, তবে ইসরাইল পরাজিত হলে উগান্ডা সেই যুদ্ধে ইসরাইলের পক্ষে নামবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেছেন।জেনারেল কাইনেরুগাবা উগান্ডার প্রেসিডেন্ট ইউওয়েরি মুসেভেনির ছেলেও। তিনি লিখেছেন, ‘আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এতে ক্লান্ত। কিন্তু ইসরাইলকে ধ্বংস বা পরাজিত করার কোনো কথা উঠলে আমরা যুদ্ধে নামব — ইসরাইলের পক্ষে।’তার এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক ইরান হামলা এবং তার পাল্টা হামলার জেরে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই প্রকাশ্যে এল।সম্প্রতি কাইনেরুগাবা আরও একটি কারণে আলোচনায় এসেছেন। তিনি ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে ইসরাইলি কমান্ডো অভিযানে নিহত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইয়োনাতান ‘ইয়োনি’ নেতানিয়াহুর স্মরণে একটি মূর্তি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন।এদিকে ফেব্রুয়ারির শেষ থেকে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র হয়েছে। ইসরাইল ও ইরানের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছেই। প্রতিবেশী দেশগুলোতেও এর প্রভাব পড়ছে।