Apr 05, 2026
বিশালগড় রাউৎখলা অটো স্ট্যান্ড সংলগ্ন ভাঙাচুরা দোকানে তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল। চোরেরদের গ্যাংয়ে রয়েছে দুজন মহিলা সহ মোট পাঁচজন চোর। প্রথমে দোকানের সিসিটিভি ক্যামেরা অন্ধকার করে নেয়। তারপর দোকানে ঢুকে ২ লক্ষ টাকার সামগ্রী চুরি করে নেয়। আচমকাই বিশালগড়ে মহিলা চোরের উৎপত্তি। আতঙ্কে বাজার ব্যবসায়ী। রাজ্যে যে সমস্ত ঘটনার প্রথম সূত্রপাত হয় সেটা বিশালগড়ে। এবার মহিলা চোরের আতঙ্কে গোটা বিশালগড় আতঙ্কিত।
Copyright ©2026 | News Tripura