শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে আমবাসায় জেলাভিত্তিক ভীস্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা

Jun 17, 2026

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে আমবাসায় জেলাভিত্তিক ভীস্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং নাট্যচর্চাকে উৎসাহিত করতে বুধবার ধলাই জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে আমবাসা টাউন হলে আয়োজিত হয়েছে জেলাভিত্তিক ভীস্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা- ২০২৬।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে​অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের  সভাধিপতি সুস্মিতা দাস। অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেমালী দেববর্মা, ​বিশিষ্ট সমাজসেবী ডালিয়া সিনহা জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ-অধিকর্তা প্রমোদ আচার্য সহ অন্যান্য ।জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ-অধিকর্তা প্রমোদ আচার্য এই অনুষ্ঠানকে সফল করে তুলতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন। শিশুদের এই নাট্য প্রতিযোগিতা জেলা স্তরে সাংস্কৃতিক চেতনাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন।এই নাট্য প্রতিযোগিতায় জেলা থেকে পাঁচটি দল অংশ গ্রহণ করে । এই পাঁচটি দল থেকে প্রথম স্থানাধিকারি দল রাজ্য ভিত্তিক নাট্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ-অধিকর্তা প্রমোদ আচার্য ।

বিভাগ

সর্বশেষ খবর