আল-আকসায় বেন-গভির, জর্ডান-হামাসের তীব্র নিন্দা

Jul 23, 2026

আল-আকসায় বেন-গভির, জর্ডান-হামাসের তীব্র নিন্দা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃফিলিস্তিনের জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তার সঙ্গে এসময় ছিলেন অন্যান্য ইসরাইলি কর্মকর্তা এবং দুই হাজারের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী।পবিত্র মসজিদ এমন কট্টর ব্যক্তির প্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান ও ফিলিস্তিনি সংগঠন হামাস।বৃহস্পতিবার (২৩ জুলাই) জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাষ্ট্রদূত ফুয়াদ মাজালি এক বিবৃতিতে বলেন, এ ধরনের পদক্ষেপ আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ঐতিহাসিক ও আইনগত ‘স্থিতাবস্থা’ লঙ্ঘন করে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, জেরুজালেমের ইসলামি ও খ্রিস্টান ধর্মীয় পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে চলমান লঙ্ঘন বন্ধে ইসরাইলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে।অন্যদিকে, হামাসও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘প্রকাশ্য আগ্রাসন’ বলে অভিহিত করেছে। সংগঠনটি সতর্ক করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড শেষ পর্যন্ত ‘দখলদার শক্তি ও তাদের বসতি স্থাপনকারীদের জন্যই বুমেরাং হয়ে ফিরে আসবে’।হামাস বলেছে, ‘আমাদের জনগণ এবং আমাদের প্রতিরোধ বাহিনী আমাদের পবিত্র স্থানগুলোর অবমাননার মুখে কখনোই নীরব থাকবে না।’আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে ঘিরে দীর্ঘদিন ধরেই ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মুসলমানদের কাছে এটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান, আর ইহুদিদের কাছে একই এলাকা টেম্পল মাউন্ট হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান।

বিভাগ