এ উপলক্ষে ধলাই জেলা পুলিশ কার্যালয়ে আজ ছিল এক ভিন্ন আমেজ। পুলিশ সপ্তাহে ছাত্র-ছাত্রীদের পুলিশের কাজের সাথে পরিচিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
ছাত্রদের হাতে প্রতীকীভাবে তুলে দেওয়া হয় জেলার আইনশৃঙ্খলার তদারকির দায়িত্ব। তারা এসপি-র চেয়ারে বসে ফাইল দেখা থেকে শুরু করে সবকিছুই অনুভব করার সুযোগ পায়।
পুলিশের দৈনন্দিন চ্যালেঞ্জ, মানুষের সেবায় ২৪ ঘণ্টা নিয়োজিত থাকার মানসিকতা এবং শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে সরাসরি জ্ঞান লাভ করে ছাত্ররা।
এসপির ভূমিকায় অংশগ্রহণ করেছিল আমবাসা কেন্দ্রীয় বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র দীপ রুদ্র পাল জানায়, আজ এসপির ভূমিকায় কাজ করতে পেরে খুবই ভালো লেগেছে। সে ভবিষ্যতে একজন আইপিএস অফিসার হয়ে সত্যিকারের এসপির চেয়ারে বসতে চায়। আজ তাকে এই সুযোগ করে দেওয়ার জন্য জেলা পুলিশ প্রধানসহ সমগ্র পুলিশ দপ্তরকে ধন্যবাদ জানায়।
এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে জেলা পুলিশ প্রধান রুশিকেশ জে. দেশাই ( Rushikesh J Desai ) বলেন, পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নেশা মুক্ত ম্যারাথন দৌড় এবং নারী সুরক্ষা নিয়ে বাইক রেলি সংঘটিত হয়। আজ তৃতীয় দিনে ছাত্র-ছাত্রীদের নিয়ে এসপি ও অন্যান্য পুলিশ আধিকারিকের রোল প্লে মডেল জেলা পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এদিন ছাত্র-ছাত্রীরা এসপি এডিশনাল এসপি এবং অন্যান্য পুলিশ আধিকারিক এর ভূমিকায় কিভাবে পুলিশের কাজ করতে হয় তা অনুভব করেন। এ ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য বলতে গিয়ে তিনি বলেন ভবিষ্যতে তারা যেন এ ধরনের প্রফেশনে উজ্জীবিত হয়ে অংশগ্রহণ করতে পারে। একজন আইপিএস অফিসার হতে গেলে কি করতে হবে সেই ক্ষেত্রে তাদের মোটিভেট করার লক্ষ্যেই এই উদ্যোগ।
অনুষ্ঠানে ধলাই জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে ছাত্রদের উৎসাহিত করেন। এদিনের এই ছোট ছোট আধিকারিকদের চোখেমুখে ছিল আগামীর সুন্দর সমাজ গড়ার প্রত্যয়।