: রাজ্য সরকার এ আই পলিসি তৈরি করছে- বিজ্ঞান মন্ত্রী :

Mar 01, 2026

: রাজ্য সরকার এ আই পলিসি তৈরি করছে- বিজ্ঞান মন্ত্রী :

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   জাতীয় বিজ্ঞান দিবস উদযাপনের রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বন ,পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিজ্ঞানে নারী বিকশিত ভারত অনুঘটক শীর্ষক থিমকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন ,কারিগরি বিদ্যায় পারদর্শিতা লাভ করতে না পারলে পৃথিবীর কোন দেশই আমাদের উন্নত দেশের মর্যাদা দেবে না ।ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র চীন এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেছে। তিনি বলেন ,বিজ্ঞান কোন রকমের গুঞ্জনে বিশ্বাস করে না ।বিজ্ঞান গবেষণা করে দেখিয়ে দেয় কোনটা সত্য কোনটা ভুল ।এ আই এর ব্যবহার প্রসঙ্গে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, আমেরিকায় এ আই ব্যবহারের ফলে অনেক চাকরি চলে গেছে ।কারণ মানুষের যে কাজ করতে একমাস সময় লাগে সেই কাজ এআই বড়জোর ১০ মিনিটে করে দেয়।বিজ্ঞানে মহিলাদের অগ্রাধিকার দেওয়ার কথাও বলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা ।তিনি বলেন ,এর জন্য স্কলারশিপ প্রদান ,নিরাপদ কর্মস্থল এবং লিডারশিপ অপরচুনিটি মহিলাদের প্রদান করতে হবে ।তিনি জানান ,রাজ্যে এ আই ব্যবহার নিয়ে আলোচনা চলছে ।এ আই ব্যবহার নিয়ে একটি পলিসি তৈরি করা হচ্ছে বলেও জানান পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।