শান্তির বাজার জেলা হাসপাতালে অনুষ্ঠীত হয় এক মেগা চক্ষু শিবির।

Mar 01, 2026

শান্তির বাজার জেলা হাসপাতালে অনুষ্ঠীত হয় এক মেগা চক্ষু শিবির।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

চক্ষু পরিবেষায় শান্তির বাজার জেলা হাসপাতালে রুগিদের সর্বদা সঠিকভাবে পরিষেবা প্রদানকরে যাচ্ছে শান্তির বাজার জেলা হাসপাতালের চক্ষু বিশেষঞ্জ চিকিৎসক ডাক্তার উমাকান্ত আচার্য্য।  এরইমধ্যে চক্ষুর উন্নত চিকিৎসারজন্য যেসকল রুগিকে আগরতলায় রেফার করাহতো সেইসকল রুগিদের চিকিৎসার সুবিধার্থে আগরতলার এ জি এম সির চক্ষু বিশেষঞ্জ চিকিৎসক প্রফেসার ডাক্তার ফনী সরকারের উপস্থিতিতে এক মেগা চক্ষু শিবিরের আয়োজন করাহয়। আজকের এই শিবিরে মোট ৩৩ জন রুগির চোখের অপারেশন করাহয় ।  এই অপারেশন গুলি জটিল রোগ বলে জানান শান্তির বাজার জেলা হাসপাতালের চক্ষু বিশেষঞ্জ চিকিৎসক ডাক্তার উমাকান্ত আচার্য্য। অপরদিকে শান্তির বাজার জেলা হাসপাতালের চক্ষু অপারেশনের উন্নত পরিকাঠামো দেখে সন্তোষ প্রকাশকরলেন ডাক্তার ফনী সরকার। এইধরনের চক্ষু শিবির প্রতিনিয়ত জারী থাকব বলে জানান চিকিৎসক উমাকান্ত আচার্য্য।  শান্তির বাজার জেলা হাসপাতালে এইধরনের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে ডাক্তার উমাকান্ত আচার্য্য ও ডাক্তার ফনী সরকারকে সকলে বিশেষ ধন্যবাদ জানান।