আক্রমণকারীদের শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হলেন ত্রিপুরেশ্বরী মাইক্রো ফিন্যান্সের আধিকারিকরা

Mar 01, 2026

আক্রমণকারীদের শাস্তির দাবিতে থানার দ্বারস্থ হলেন ত্রিপুরেশ্বরী মাইক্রো ফিন্যান্সের আধিকারিকরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

শারীরিকভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে পূর্ব থানার দ্বারস্থ হলেন ত্রিপুরেশ্বরী মাইক্রোফিনান্স এর আধিকারিকরা।   গত বৃহস্পতিবার ত্রিপুরেশ্বরী মাইক্রো ফিনান্সের ২ আধিকারিক চন্দ্রপুর এলাকার দুই সমাজদ্রোহি অভিজিৎ বণিক এবং সৃঞ্জয় সাহার হাতে আক্রান্ত হন।   দুই অভিযুক্ত আধিকারিকদের মদমত্ত অবস্থায় আক্রমণ করে বলে অভিযোগ। এই ঘটনায় ত্রিপুরেশ্বরী মাইক্রোফিনান্সের আধিকারিকরা শনিবার পূর্ব থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এক লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন ত্রিপুরেশ্বরী মাইক্রো ফাইনান্স এর ডিরেক্টর রঞ্জন সাহা জানান ,দেশের সব ধরনের আইন কানুন মেনেই রাজ্যবাসীর সার্বিক কল্যাণের লক্ষে তারা কাজ চালিয়ে যাচ্ছেন ।এই কাজে বাধা দিতেই তাদের উপর এই ধরনের আক্রমণ সংঘটিত করা হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না হয় সেই লক্ষ্যই তারা থানায় জারস্থ হয়েছেন বলে জানান তিনি।