জাতীয় বিজ্ঞান দিবসে প্রকাশপর্না প্রকাশনীর ভিন্ন ধর্মী অনুষ্ঠান

Mar 01, 2026

জাতীয় বিজ্ঞান দিবসে প্রকাশপর্না প্রকাশনীর ভিন্ন ধর্মী অনুষ্ঠান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন ও বিজ্ঞানমনস্ক করে তোলার লক্ষ্যে জাতীয় বিজ্ঞান দিবসে বসে আঁকো প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করল প্রকাশপর্না প্রকাশনী। শনিবার রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শনিবার দেশ জুড়ে পালিত হচ্ছে ৪০ তম জাতীয় বিজ্ঞান দিবস ।বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামণ আজ থেকে ৯৮ বছর আগে এই দিনেই রামন এফেক্ট নামে আলোর বিচ্ছুরণ সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কার করেছিলেন ।তার এই আবিষ্কার ১৯৩০ সালে ভারতবর্ষকে বিজ্ঞানে প্রথমবারের মতো নোবেল পুরস্কার এনে দিয়েছিল। পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামনের এই যুগান্তকারী আবিষ্কারের দিনটিই দেশে ১৯৮৬ সাল থেকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়ে আসছে। জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষে শনিবার রাজ্যের প্রকাশ পর্না প্রকাশনীর পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।রাজধানীর স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে ছিল বয়সের উপর ভিত্তি করে তিনটি বিভাগে ছাত্রছাত্রীদের বসে আঁকো প্রতিযোগিতা ।দ্বিতীয় পর্যায়ে ছিল বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা। মূলত ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।এদিন প্রকাশপর্না প্রকাশনীর সম্পাদিকা ডঃ অপর্না গাঙ্গুলী এই সংবাদ জানান।

 

এই অনুষ্ঠানে একটি বিজ্ঞান ভিত্তিক ম্যাগাজিনের মলাট উন্মোচন করা হয়।এদিনের এই বসে আঁকো প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেন প্রকাশপর্না প্রকাশনীর কর্তৃপক্ষ।