আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের জন্য ইভিএম মেশিন বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে আগরতলায় এসে পৌঁছেছে ।আজই ইভিএম গুলি রাজ্যের বিভিন্ন জেলা কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে ।এদিন রাজ্য নির্বাচন দপ্তরের সচিব অনুরাগ সেন এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান ,এডিসির সাধারণ নির্বাচনের জন্য মোট ৩৫০০ টি ইভিএম আনা হয়েছে।.
আগামী ১২ এপ্রিল এডিসির ২৮টি নির্বাচনী কেন্দ্রের সাধারণ নির্বাচন ।২৮ টি কেন্দ্রের ১ হাজার ২৫৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ।এর জন্য বৃহস্পতিবারই মধ্যপ্রদেশ থেকে ৩৫০০ টি ইভিএম মেশিন আনা হয়েছে ।এদিন রাজধানীর উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে এই ইভিএম মেশিনগুলি এসে পৌঁছয় ।সেখানে মেশিন গুলি গ্রহণ করেন রাজ্য নির্বাচন দপ্তরের সচিব অনুরাগ সেন ।উপস্থিত ছিলেন রাজ্যের ৮ জেলার নির্বাচনী আধিকারিকসহ নিরাপত্তা কর্মীরা। বৃহস্পতিবারই সংশ্লিষ্ট ইভিএম মেশিনগুলি রাজ্যের আট জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের নিকট পাঠিয়ে দেওয়া হবে ।সংশ্লিষ্ট জেলাগুলির ভোট কর্মী এবং নিরাপত্তাকর্মীরা ইভিএম মেশিনগুলি নিজ নিজ জেলায় নিয়ে যাবেন ।এদিন রাজ্য নির্বাচন দপ্তরের সচিব অনুরাগ সেন এই সংবাদ জানিয়েছেন।
আগামী ১২ এপ্রিল এডিসির ২৮ কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে ।নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ১৭৩ জন ।এডিসি নির্বাচনে মোট ভোটার রয়েছেন নয় লক্ষ্যের কিছু বেশি।আগামী ১৭ এপ্রিল ভোট গণনা হবে।