বৃহস্পতিবার কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের ৩ নং শ্বেতরাই ব্রীজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে সর্বজনীন বাবা লংতরাই মন্দির উদ্বোধন পূজা ও মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Apr 03, 2026

বৃহস্পতিবার কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের ৩ নং শ্বেতরাই ব্রীজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে সর্বজনীন বাবা লংতরাই মন্দির উদ্বোধন পূজা ও মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বৃহস্পতিবার কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের ৩ নং শ্বেতরাই ব্রীজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে সর্বজনীন বাবা লংতরাই মন্দির উদ্বোধন পূজা ও মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে বাবা লংতরাই মন্দির উদ্বোধন করেন বিধায়ক স্বপ্না দাস পাল। উপস্থিত ছিলেন ৭ নং কচুছড়া -- ডেমছড়া স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের বিজেপির প্রার্থী বিপিন দেববর্মা, দুর্গা চৌমুহনী আর ডি ব্লকের বিএসি চেয়ারম্যান দেব প্রসাদ দেববর্মা,বিশিষ্ট সমাজসেবী অনুকূল দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী মেরী দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী সুভাষ আহির সহ বিশিষ্ট প্রবীণ নাগরিকগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ নাগরিক তারিনী দেববর্মা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন লংতরাই মন্দির পরিচালনা কমিটির সভাপতি রবীন্দ্র দেববর্মা। লংতরাই মন্দির উদ্বোধন করে বিধায়ক স্বপ্না দাস পাল ও বিপিন দেববর্মা বক্তব্য রাখেন।

বিভাগ

সর্বশেষ খবর