ই.এম.আই.এস আছে, কিন্তু নেই নিরাপদ ছাদ — চরম বেহাল অবস্থায় মান্দাইয়ের ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি. স্কুল

Jul 11, 2026

ই.এম.আই.এস আছে, কিন্তু নেই নিরাপদ ছাদ — চরম বেহাল অবস্থায় মান্দাইয়ের ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি. স্কুল

জিরানিয়া মহকুমার বরখা সার্কেলের অধীন এডিসির ইন্সপেক্টর অব স্কুল (আই.এস) মান্দাই এলাকার ভদ্রাই সেনাপতি পাড়া জে.বি. বিদ্যালয় দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে বিদ্যালয়ের ছাদ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বর্ষাকালে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অভিযোগ, বৃষ্টি শুরু হলেই শ্রেণিকক্ষের ছাদ দিয়ে পানি পড়ে। ফলে শিক্ষার্থীরা নিরাপদে ক্লাস করতে না পেরে স্টাফ রুমে আশ্রয় নিতে বাধ্য হয়। এতে স্বাভাবিক পাঠদান ব্যাহত হচ্ছে এবং ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিকবার ইন্সপেক্টর অব স্কুল (আই.এস) মান্দাই এবং সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরের কাছে বিদ্যালয়টির জরুরি মেরামতের আবেদন জানানো হয়েছে। কিন্তু বাস্তবে কোনো সংস্কার কাজ শুরু হয়নি। মাঝে মাঝে শুধু পরিমাপ (মেজারমেন্ট) করা হলেও মেরামতের কাজ আর এগোয় না।

স্থানীয় অভিভাবক, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে একই অবস্থা চললেও সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর উদ্যোগের অভাবে শিক্ষার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছে। তাদের দাবি, আর মাপঝোক নয়—অবিলম্বে বিদ্যালয়ের ছাদসহ প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করতে হবে।

বিভাগ

সর্বশেষ খবর