প্রতি বছর ১১ জুলাই বিশ্বব্যাপী বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়।

Jul 11, 2026

প্রতি বছর ১১ জুলাই বিশ্বব্যাপী বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

প্রতি বছর ১১ জুলাই বিশ্বব্যাপী বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। বিশ্ব জনসংখ্যার চ্যালেঞ্জ ও সুযোগসমূহ, প্রজনন স্বাস্থ্য, এবং পরিবার পরিকল্পনার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল দিবসটি প্রতিষ্ঠা করে। ১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটি অতিক্রম করার পর এই দিবসটি পালনের ধারণাটি অনুপ্রাণিত হয়। আমাদের দেশ ভারতবর্ষে ও এই দিবসটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়।

               আজ রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ এবং খোয়াই জাম্বুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস, খোয়াই জেলা শিক্ষা দপ্তরের ও এস ডি মতিলাল দেববর্মা, রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ সেলের ইনচার্জ সুবোধ কুমার মিশ্র সহ রাজ্য শিক্ষা গবেষণার অন্যান্য আধিকারিকরা। এই সচেতনতামূলক অনুষ্ঠানে ত্রিপুরার এস-সি-ই-আর-টি'র প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

 

বক্তব্য রাখছেন-খোয়াই জেলা পরিষদের কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস।

বিভাগ

সর্বশেষ খবর