নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
শনিবার দুপুরে আসামের পাথারকান্দি থানাধিন আছিমগঞ্জ এলাকার পশ্চিম মেন্দিবাড়ির মোরাদপুর সংলগ্ন লঙ্গাই নদী থেকে একটি নম্বর বিহীন রয়েল ইনফিল্ড বাইক উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য সহ কৌতুহলের সৃষ্টি করেছে।স্থানীয় জনগন নদীর পাশে বালুচরে কিছুটা পুঁতিত অবস্থায় বাইকটি দেখতে পেয়ে উদ্ধার করেন।পরে পাথারকান্দি পুলিশের একটি দল তদন্তে নেমে রহস্যজনক বাইকটি নিজেদের জিম্মায় নেয়।এ কান্ড সম্পর্কে ওসি বিশ্বজ্যোতি দেউরি জানান যে পুলিশের প্রাথমিক তদন্তে বাইকটি পড়শী রাজ্য মিজোরামের বলে কিছুটা তথ্য পাওয়া গেছে।তবে বাইকটিকে দুর্ঘটনাজনিত কারনে নাকি চুরিকৃত কারনে নদীতে পৌছালো তা এখনও স্পষ্ট নয়।এ ব্যাপারে পুলিশ গভীর অনুসন্ধান শুরু করেছে। (কদমতলা থেকে ভানু চন্দের রিপোর্ট)।